মেহেন্দিগঞ্জে কোচিং সেন্টারে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নপাইয়া হোগোলটুরি হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা সংলগ্ন মোঃ রাকিব স্যারের কোচিং সেন্টারে গত ৪ফেব্রুয়ারি গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে এই কোচিং সেন্টার। দীর্ঘ এক যুগ ধরে রাকিব স্যার নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কোচিং সেন্টারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে একটি ফ্যান, একটি লাইট এবং একটি মোটরসাইকেলের ব্যাটারি চুরি করে নিয়ে যায়। সকালে বিষয়টি টের পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয।

Leave a Reply

error: Content is protected !!