গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম: বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের নিয়ে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার আয়োজনে বৃহস্পতিবার (৫ মার্চ) গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার চুড়ই-ভাতী রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আল-আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মজলিসে মুফাসসিরিন কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সদস্য সচিব হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু। এসময় আরও বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন সিকদার,উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ছরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান,
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক এসএম জুলফিকার, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ইয়াদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আজিজুর রহমান এবং গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন।
