কাজিরহাট, বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে সাবেক ইউপি কামরুলইসলাম ইদ্রিস কে চেয়ারম্যান হিসেবে দেখতে চান, এলাকাবাসী

স্টাফ রিপোর্টার:  বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ৬ নং বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রতিযোগিতা করতে যাচ্ছেন। বিদ্যানন্দপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক ইউপি বিদ্যানন্দপুর ইউনিয়নের বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, সৎ নির্ভীক একনিষ্ট কর্মী কামরুল ইসলাম ইদ্রিস, এলাকার সূত্রে জানা যায়। কামরুল ইসলাম ইদ্রিসের বাবা এক সময় ইউপি সদস্য ছিলেন। বর্তমানে কামরুল ইসলাম ইদ্রিসের এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছে। এই ব্যাপারে কথা হয়, কামরুল ইসলাম ইদ্রিস এর সাথে। সে জানান আমি বিদ্যানন্দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে একাধিকবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলাম। এবং বিদ্যানন্দপুর ইউনিয়নে বিএনপি’র সাংগঠনিক দায়িত্ব হিসেবে দীর্ঘদিন নিঃস্বার্থভাবে দলের জন্যও কাজ করে এসেছি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমি বিদ্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রাপ্তি হতে চাই। গরিব-দুঃখী সকল মানুষের সেবা করতে চাই। সকল জাতির মানুষের কাছে আমি দোয়া চাই। আমি যেন আগামী নির্বাচনে বিদ্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়ে, আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হয়ে সকল মানুষের সেবা করতে পারি। সকলের কাছে আমার এটাই প্রত্যাশা।

Leave a Reply

error: Content is protected !!