মানিকগঞ্জের ৩ টি আসনেই বিএনপির ভূমিধস বিজয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে মানিকগঞ্জের ৩ টি আসনেই বিএনপির ভূমিধস বিজয় লাভ করেছেন।

মানিকগঞ্জ-১ (১৬৮) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এস এ জিন্নাহ কবীর। তিনি ভোট পেয়েছেন ১,৩৭,৭৭৩টি।
নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক তোজা ভোট পেয়েছেন ৭৭,৮১৮টি।

মানিকগঞ্জ-২ (১৬৯) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মঈনুল ইসলাম খান। তিনি ভোট পেয়েছেন ১,৭৫,৭৭৬টি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শেখ মো. সালাউদ্দিন ভোট পেয়েছেন ৮১,৫৩১টি।

মানিকগঞ্জ-৩ (১৭০) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আফরোজা খানম রিতা। তিনি ভোট পেয়েছেন ১,৬৭,৩৪৫টি।

নিকটতম প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ সাইদনূর ভোট পেয়েছেন ৬৪,২৪২টি।

গণভোটের চূড়ান্ত ফলাফলে মানিকগঞ্জ-১ আসনের ১৮০টি ভোটকেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ১,৯৯,২৫২ জন, না ভোট প্রদান করেছেন ৭৪,৩৬৬ জন।

মানিকগঞ্জ-২ আসনের ১৮৬টি ভোটকেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ১,৮৭,৬২৬ জন, না ভোট প্রদান করেছেন ৫৫,৭৪০ জন।

মানিকগঞ্জ-৩ আসনে ১৫২টি ভোটকেন্দ্রে হ্যাঁ ভোট- ১,৯১,৯০৮ জন।
না ভোট প্রদান- ৫২,৫৯৫ জন।

Leave a Reply