ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আয়নুল হক ১ লাখ ৭৩ হাজার ৫১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনের প্রতিটি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা কার্যক্রম সম্পন্ন হলে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মুফতি মো. আব্দুর রউফ সরকার রিকশা প্রতীকে ১ লাখ ১৫ হাজার ৮৩৩ ভোট পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মো. ফজলুল হক (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ১ হাজার ৬২৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস রেজা রবিন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৯৮৭ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং কোথাও উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৫৫২ জন। ১৫৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩ লাখ ৭২ হাজার ৫৫৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও নির্বাচন কমিশনের তদারকিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল প্রস্তুত কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আমিনুল ইসলাম হিরো
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তারিখ : ১৩/০২/২০২৬
মোবাইল : ০১৭৪৩৯০৪৭৯৩
