গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম: পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিল প্রার্থী, সাবেক গৌরনদী সরকারি কলেজের জিএস ও গৌরনদী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লব এবং গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ জাকির শরীফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী সরদার নাসির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজান, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদ সিকদার, যুবদল নেতা বাবুল বেপারী, সিরাজ সরদার, মোঃ আল আমিন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ বাবুল দর্জি, গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব মোঃ গোলাম মাহাতাব, যুবদল নেতা উজ্জ্বলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পরে ইফতারের পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ইফতার মাহফিলে এলাকার বিপুল সংখ্যক মুসল্লি ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন, যা এক মিলনমেলায় পরিণত হয়।
