মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে আন্ধারমানিক বাজারে তেল ও গ্যাসের সিলিন্ডারে দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা’র পক্ষ হতে মগদ ২ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
৬ ই মার্চ শুক্রবার বেলা ১২ টায় অগ্নিকান্ডের ফলে বিধ্বস্ত স্থান পরিদর্শন ও আন্ধারমানিক বাজার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
উল্লেখ্য,১০ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে মোট ২ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান (বাবুল),সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন খান( দুলাল),উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন,যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান (তুষার),উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মঞ্জু এবং সাংগঠনিক সম্পাদক নিরব আহমেদ রাজ্জাক,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রানা (বাবু)। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির একনিষ্ঠ কর্মী মোঃ লাল মিয়া ভূইয়া,বয়ড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ মিরাজ (মেম্বার) প্রমূখ।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন,ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আমরা খুবই মর্মাহত এবং আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাড়িয়ে তাদের সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করছি।
