গৌরনদীতে উপজেলা ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ বাজার থেকে ফেরার পথে অতর্কিত মারধর, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:বরিশালের গৌরনদী উপজেলা-এ উপজেলা ছাত্রদলের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল জেলা গৌরনদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ শুভ (পিতা: সাবেক ছাত্রনেতা মোঃ কামাল ফকির) সোমবার বিকালে পৌর কাঁচা বাজার এলাকা থেকে বাজার করে বাড়ি ফেরার পথে শামীম নামের এক মুরগি বিক্রেতা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর আহত অবস্থায় আব্দুল্লাহ শুভকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে তারা বলেন, বিষয়টি ইতোমধ্যে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান। তাদের দাবি, পরিকল্পিতভাবে মিথ্যা টেক দিয়ে শুভকে মারধর করা হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, আব্দুল্লাহ শুভ অত্যন্ত ভদ্র ও সাংগঠনিকভাবে সক্রিয় একজন কর্মী। দুঃসময়ে তিনি রাজপথে লড়াই-সংগ্রামে অংশ নিয়ে সংগঠনের পাশে ছিলেন। পবিত্র রমজান মাসে তার ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়।
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিক বিচার না পেলে তারা থানায় অভিযোগ দায়ের করবেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Reply