গৌরনদীতে মোবাইল দোকানে দুই কর্মচারীকে সারারাত আটকে নির্যাতনের অভিযোগ, মালিক গ্রেফতার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার নুর টেলিকম মোবাইল ফোনের দোকানে দুই কর্মচারীকে সারারাত আটকে রেখে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকান মালিক সুজন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গৌরনদী মডেল থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, হিসাব-নিকাশ সংক্রান্ত বিরোধের জেরে কর্মচারীদের মিথ্যা সাক্ষ্য দিতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাদের দোকানের ভেতরে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

↨ভিডিও দেখেতে:-

https://www.youtube.com/watch?v=Gblea_5Al5k

আহতরা হলেন নুর আলম সরদার (৫০) ও ছাব্বির হোসেন (২৪)। তারা অভিযোগ করেন, দোকান মালিক সুজন সরদার ও তার স্ত্রী মদিনা বেগম তাদের ওপর নির্যাতন চালান। ছাব্বির হোসেনের মা জানান, থানায় যাওয়ার পর পুলিশকে সঙ্গে নিয়ে ভোররাতে দোকানে প্রবেশ করা হয়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল জানান, ঘটনায় জিডি গ্রহণ করা হয়েছে এবং সুজন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply