কামরুল আহসান সোহাগ, পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগ নেতা আ. আজিজ হাওলাদার (৬২), যিনি স্থানীয়ভাবে ‘আজিজ মিনিস্টার’ নামে পরিচিত, তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয়ভাবে দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। এছাড়া তিনি সাবেক এমপি এ কে এম এ আউয়াল-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ইন্দুরকানী থানার এফআইআর নং-২, তারিখ ০৫ ডিসেম্বর ২০২৪ এবং জি আর নং-৮৮ মামলার এজাহারনামীয় আসামি তিনি।
এছাড়াও, ইন্দুরকানী থানার এফআইআর নং-৫, তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ এবং জি আর নং-৯ মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানা গেছে।
ইন্দুরকানী থানার এসআই মো. সাইদুর রহমান জানান, আজিজ হাওলাদারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ইন্দুরকানীতে আওয়ামী লীগ নেতা ‘আজিজ মিনিস্টার’ গ্রেফতার
