হরিরামপুরে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও তার সহযোগী আটক |

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও তার সহযোগীকে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ।

গত ১৬ ফেব্রুয়ারি (সোমবার) উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা গ্রামের আব্দুল মালেকের ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩০)এবং তার সহযোগী একই ইউনিয়নের বসন্তপুর আদর্শ গ্রামের মজিবুর রহমান (৩২)।

বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন বহুদিন ধরে এ কারবারি করে আসছে এবং তার সহযোগী মজিবুর রহমানও চরাঞ্চলে তার সাথে ঘুরে বেড়াতো এবং প্রতিনিয়ত বিক্রি করতো।

 

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোন জানান, এ বিষয়ে হরিরামপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নাম্বার ৪(০২)।

তিনি আরে জানান, আমাদের কার্যক্রম চলমান অবহৃত থাকবে।

Leave a Reply