গুলিবিদ্ধ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে

আজ শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগরে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেয়া হয়।

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে।

আজ শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশে রওনা হয়।

এর আগে, আজ শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগরে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেয়া হয়।

error: Content is protected !!