মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে বলড়া বিশ্বাস সুপার মার্কেটের প্রোঃ হালিম বিশ্বাসের বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে পিলার নির্মাণের অভিযোগ উঠেছে। সরেজমিনে তদারকি করে জানা যায়,
আনুমানিক (১৭০) ফিট সরকারী জায়গায় পিলার বসানোর কারণে জায়গার স্বল্পতা কারণে প্রতিনিয়ত জ্যাম লাগার কারণে যাত্রীদের দূর্ভোগ প্রহাতে হচ্ছে এবং প্রতিনিয়ত দূর্ঘটনার আশংকায় রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান,এখানে পিলার নির্মাণের কারণে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে অনেকেই।আমরা প্রতিবাদ করতে গেলে নানান রকমের হুমকির সম্মুখীন হতে হয়।
নাম প্রকাশে স্থানীয় অনেকেই আরো জানান, সরকারি রাস্তা দখল করে পিলার নির্মাণ করার সময় আমারা একাধিক বার বাধা দিয়েছি কোন কর্ণপাত করেনি এবং বিষয়টি ওপর মহলে জানানোর পরো কোন শুরাহা হয়নি এখন প্রতিনিয়ত এখনে দূর্ঘটনার শিকার হচ্ছে অনেকেই।
আমাদের জোরদার দাবি,বিষয়টি ওপর মহল খতিয়ে দেখে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। বিষয়টি জানার জন্য বিশ্বাস সুপার মার্কেটের প্রোঃ হালিম বিশ্বাসকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কোন পাত্তা পাওয়া যায়নি।
এ বিষয়ে হরিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন মুঠোফোনে জানান,তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
