মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরবর্তীতে সময়ে হরিরামপুরের সাধারণ মানুষের খোজ খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।
২০ শে ফেব্রুয়ারী শুক্রবার সারাদিন উপজেলার সাধারণ মানুষের খোজ খবর নেন এবং কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ,উপজেলা বিএনপির ২নং সাংগঠনিক সম্পাদক সায়মুন চৌধুরী,জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার (পেয়ারা) ও সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহীন (মোল্লা শাহীন),উপজেলা সেচ্ছাসেক দলের আহ্বায়ক নিরব আহমেদ( চুন্নু) ও সদস্য সচিব মোঃ ইমরান প্রমূখ।
এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, আমাদের নবনির্বাচিত সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত এ অঞ্চলের পদ্মা ভাঙন রোধসহ বেকারত্ব দূরকরণে কর্মসংস্থান সৃষ্টি করা,চাঁদা ও মাদকাসক্তি নির্মূলের অঙ্গিকার ব্যক্ত করেন।
বিশেষ করে নদী ভাঙ্গন কবলিত অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে দাড়িয়ে সর্বাত্মক কাজ করবেন বলে আমরা আশাবাদী।
