লক্ষাধিক মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত আমতলীর আমড়াগাছিয়া ময়দান আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলী উপজেলার আমড়াগাছিয়া হুসাইনপুর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আখেরী দিনে লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে। শুক্রবার জুমআর নামাজের পর আখেরী মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন, ছারছিনা দরবার শরীফ।
মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়ার সময় লাখো মানুষের একসাথে ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো আমড়াগাছিয়া ময়দান। আবেগঘন পরিবেশে মুসল্লিরা আল্লাহর দরবারে শান্তি, সমৃদ্ধি ও নেক হেদায়েত প্রার্থনা করেন।
মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ-এর সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা মুফতি শাহ আবু বকর মোহাম্মদ নেছার উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, বিএনপি নেতা মশিউর রহমান আকন, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম,কুকুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কায়েসুর রহমান ফকু এবং আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম কাওসার মাদবরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ তাফসিরুল কোরআন মাহফিল গত বুধবার শুরু হয় এবং শুক্রবার জুমআর নামাজের পর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

এইচ এম কাওসার মাদবার
আমতলী, বরগুনা
০১৭১২০৪১৩৫৯

Leave a Reply