বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি-এর যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাহাঙ্গীর শিকদার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ঃ মোঃ ইয়াদুল ইসলাম ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮) ও কাউন্সিল অধিবেশন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহমেদ, মহাসচিব পদে মো. সাইফুল আলম এবং কোষাধ্যক্ষ পদে সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর শিকদার।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত ঢাকা লেডিস ক্লাব প্রাঙ্গণে এ নির্বাচন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

১২১ সদস্যবিশিষ্ট কমিটির এ নির্বাচনে সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হলেও বাকি সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী মামুনুর রশীদ রনী। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, সহকারী মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোট গণনা শেষে বিকেল ৪টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আজ অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরিবহন মালিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আশা করি, সবার সহযোগিতায় পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব, ইনশাআল্লাহ।

নবনির্বাচিত কমিটির সদস্যরা পরিবহন খাতের উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা ও মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত

Leave a Reply