স্টাফ রিপোর্টার : বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার, কাজিরহাট থানার, মোস্তফা বয়াতিকে সন্ত্রাসী, সিদ্দিক, শাহাবুদ্দিন, মিন্টু সহ আরো ১২/১৩ সন্ত্রাসীরা রাত্র আনুমানিক আটটা পাঁচ মিনিটে ভাষানচর ইউনিয়নের হেসামুদ্দি বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে, প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলে সন্ত্রাসীরা মোস্তফাকে আর বাড়ি ফিরতে দিল না, ধারালো রামদা দিয়ে কুপিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে মোস্তফা বয়াতিকে হত্যা করেন। এই ঘটনার ধারাবাহিকতায়, ১৯ফেব্রুয়ারি মোস্তফার সহধর্মিনী বাদী হয়ে একটি মামলা হত্যা মামলা দায়ের করেন। ৫জন আসামি গ্রেফতার হলেও হত্যাকাণ্ডের মাস্টারমাইন প্রধান আসামি সিদ্দিককে এখনো গ্রেফতার করতে পারেনি কাজিরহাট থানা পুলিশ। এ ব্যাপারে মোস্তফা বয়াতির পরিবারের ভিতরে ও এলাকার সাধারণ মানুষের ভিতর ব্যাপক চাপা ক্ষোপের সৃষ্টি হয়েছে। মোস্তফা বয়াতির ভাই হাকিম বয়াতির সাথে আলাপ করলে, সে জানায় আমার ভাই মোস্তফা বয়াতি কে কুপিয়ে হত্যার প্রধান আসামি, সিদ্দিক ও তার ভাই শাহাবুদ্দিনকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সন্ত্রাসী সিদ্দিকের ভয় মোস্তফা বয়াতির পরিবার ভিতরে আতঙ্ক বিরাজ করছে। মোস্তফা বয়াতির সহধর্মিনী জানান। আমার স্বামীকে হত্যা করে, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আদালতে আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন।আমরা ও আমার পরিবার এলাকাবাসী এই মিথ্যা মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করি। আমরা যেন মিথ্যা মামলা থেকে সঠিক বিচার পাই। এই ব্যাপারে কথা হয় হত্যা মামলার তদন্ত কর্মকর্তা, তদন্ত ওসি দীপঙ্করের সাথে সে জানায় আমরা প্রধান আসামি সিদ্দিককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি, আশা করি দ্রুতই সিদ্দিককে গ্রেফতার করতে পারব।
কাজিরহাট আলোচিত মোস্তফা বয়াতি হত্যা মামলারপ্রধান আসামি, সিদ্দিককে অধরা
