বাগেরহাট: বাগেরহাটে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দিনব্যাপি মোংলা উপজেলার প্রত্যন্ত এলাকা জয়মনি প্রাথমিক বিদ্যালয়ে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার পক্ষ থেকে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মেডিক্যাল ক্যাম্পেইনে ২০০ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
