‎বিরামপুরে শাইখ স্পোর্টস প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

‎মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ‎দিনাজপুরের বিরামপুরে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া প্রতিষ্ঠান শাইখ স্পোর্টস এর উদ্যোগে শাইখ স্পোর্টস বিরামপুর প্রিমিয়ার লিগ-২০২৬ আয়োজনের লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (৮ মার্চ) বিকেলে বিরামপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিরামপুরের নবীন ও প্রবীণ ক্রীড়াবিদ, বিভিন্ন ক্লাব সংগঠক ও তারকা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি হয়। বিরামপুরে ক্রীড়া ক্ষেত্রে শাইখ স্পোর্টস এর ধারাবাহিক অবদানের ভূয়সী প্রশংসাও করেন বক্তারা। ‎
‎অনুষ্ঠানে শাইখ স্পোর্টসের স্বত্বাধিকারী নাসির উদ্দিন খন্দকার লিটন বলেন, তার সন্তানের খেলাধুলার স্বপ্ন থেকেই বিরামপুরে খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে তিনি এ উদ্যোগ নিয়েছেন। ‎ইতোমধ্যে ক্রিকেট ও ফুটবল অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে কাজ করেছেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চান।

‎তিনি জানান, ঈদের পর জমকালো আয়োজনে শাইখ স্পোর্টস বিরামপুর প্রিমিয়ার লিগ ২০২৬ অনুষ্ঠিত হবে। এজন্য তিনি ক্রীড়াপ্রেমী ব্যক্তি ও সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেন।
‎আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

error: Content is protected !!