বিরল সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও মদ উদ্ধার

মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৯ মার্চ) ভোর রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ৩টার দিকে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৩/৮-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেড়াগাঁও এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫০ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply

error: Content is protected !!