যমুনা সেতু পশ্চিমে র‌্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১, ট্রাক জব্দ

আমিনুল ইসলাম হিরো : সিরাজগঞ্জে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রবিবার রাতে যমুনা সেতুর পশ্চিম থানাদ এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ জানায়, ২২ ফেব্রুয়ারি (রবিবার) রাত সাড়ে ১০টার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ মো. ইসমাইল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ইসমাইল হোসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাটিকুড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত ইব্রাহীম হোসেন।
র‌্যাব জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Leave a Reply