মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার মতবিনিময়

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতর, ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপণ এবং সকল প্রকার চাঁদা, অতিরিক্ত টাকা আদায় বন্ধে লক্ষ্যে নৌপথ, রেলপথ ও সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে জেলা বাস মালিক ও অন্যান্য পরিবহন প্রতিনিধিদের সঙ্গে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৫ শে ফেব্রুয়ারী বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম(বিপিএম) এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কোন প্রকার চাঁদা আদায় বন্ধ, সরকার নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া না নেয়া ও ট্রাফিক ব্যবস্থাপনা সহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ঈদের ছুটিতে ঢাকা হতে আগত যাত্রীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেবে জেলা পুলিশ মানিকগঞ্জ। কোন অবস্থাতেই ঈদকে পুঁজি করে কোন প্রকার চাঁদাবাজি বা ভাড়া বেশি নেয়া যাবেনা। তিনি যে কোন প্রয়োজনে জেলা পুলিশ, মানিকগঞ্জের সহযোগিতা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।পরিশেষে সকলের প্রচেষ্টায় পবিত্র ঈদ-উল-ফিতর নিরাপদে ও উৎসব-উদ্দীপনার মধ্যে পালিত হবে বলে আশা প্রকাশ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ সালাউদ্দিন (পিপিএম) ডিআইও-১), ডিএসবি, টিআই (এডমিন), ট্রাফিক বিভাগ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা প্রমূখ।

Leave a Reply