আমিনুল ইসলাম হিরো, রায়গঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লোকমান হোসেন শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
রাত ১০টায় বাঁশবাড়িয়া একতেদায়ি মাদ্রাসা প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলার সাবেক কমান্ডার গাজী শাহাদত হোসেন ফিরোজী, সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল গফুর, আবু মুহাম্মদ জুলফিকার, সেকেন্দার আলী, সাকওয়াত হোসেন, রইজ উদ্দিনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্বজন ও এলাকাবাসী।
মরহুমের মৃত্যুতে স্থানীয় বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।
