ইসলামি ব্যাংকে চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী বরাবর বিএনপি নেতার খোলা চিঠি

সশ্রদ্ধ সালাম গ্রহণ করবেন।
আমি আপনার নিকট গভীর শ্রদ্ধা ও আস্থার সাথে একটি জরুরি ও মানবিক আবেদন পেশ করছি।
৫ আগস্টের পর ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি (Islami Bank Bangladesh PLC)-এর প্রায় পাঁচ হাজার ব্যাংকার বিভিন্ন পরিস্থিতির কারণে চাকরিচ্যুত হয়েছেন বলে জানা আছে। তাঁদের মধ্যে এমন অনেক পরিবার রয়েছে, যেখানে স্বামী-স্ত্রী উভয়েই একই ব্যাংকে কর্মরত ছিলেন এবং বর্তমানে দু’জনই কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন পোস্ট দেন সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী’র সুযোগ্য পুত্র, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিশকাতুল ইসলাম পাপ্পা।

একটি পরিবারের উপার্জনের একমাত্র উৎস হঠাৎ বন্ধ হয়ে গেলে সেই পরিবারের উপর যে ভয়াবহ আর্থিক ও মানসিক সংকট নেমে আসে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। সন্তানদের লেখাপড়া, বৃদ্ধ পিতা-মাতার চিকিৎসা, বাসাভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ—সবকিছু আজ অনিশ্চয়তার মুখে।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মানবিক নেতৃত্ব, ন্যায়বিচার ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার প্রতি আমাদের গভীর আস্থা রয়েছে। বিনীতভাবে অনুরোধ করছি—যেসব পরিবার চাকরি হারিয়েছেন, তাদের অতিদ্রুত পূর্ণ বহাল করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রদান করা হোক। এতে অসংখ্য পরিবার পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে।
তাদের অশ্রু শুধু একটি পরিবারের কষ্ট নয়; এটি আমাদের সামষ্টিক মানবিক দায়িত্বের আহ্বান। আপনার সহানুভূতিশীল ও দূরদর্শী সিদ্ধান্ত বহু অসহায় পরিবারের জীবনে পুনরায় আশার আলো জ্বালাতে পারে।

আপনার সদয় দৃষ্টি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।

আল্লাহ তায়ালা আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় আরও সাফল্য দান করুন—এই প্রার্থনা রইল।

বিনীত নিবেদক,
মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা
যুগ্ম আহবায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি

Leave a Reply