নড়াইলে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত

আশিকুর রহমান সৌরভ, নড়াইল : কারিগরি শিক্ষার প্রসারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বেলা ১১ টায় নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে নড়াইল সরকারি টেকনিক্যাল কলেজ মাঠে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নড়াইল টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ‍্যক্ষ রনজিৎ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনার পরিচালক ( উপসচিব ) মো: মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নড়াইল ড. মোহাম্মদ আবদুল ছালাম সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের উদ‍্যেশে বলেন ভালো শিক্ষার সামনে বড় বাধা মাদক, বড় বাধা অতিরিক্ত ফেসবুক ব‍্যবহার। তিনি আরো বলেন নিজেকে এমন ভাবে গঠন করতে হবে চাকুরীর পিছনে আপনি ঘুরবেন না বরং চাকুরী আপনার পিছনে ঘুরবে।

error: Content is protected !!