এলিজা জামানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ ও সমাবেশ

‎পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের বিরুদ্ধে একটি মহলের কটুক্তির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ বৃহস্পতিবার টাউন ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

‎এতে জেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

‎প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কদমতলা ইউনিয়ন বিএনপি সভাপতি আ: ছালাম শেখ, টোনা ইউনিয়ন বিএনপি সভাপতি হাইদুল শেখ, শিকদার মল্লিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার, বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলিজা জামানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা অবিলম্বে এসব কটুক্তি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

error: Content is protected !!