আশিকুর রহমান সৌরভ, নড়াইল : দুপুর থেকেই নড়াইল জেলা জামায়াত ইসলামীর বিভিন্ন শাখার নেতাকর্মীদের আগমন ঘটতে থাকে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কারণ একটাই নড়াইল ২ আসনের দাড়িপাল্লার প্রার্থী আতাউর রহমান বাচ্চুর সমাবেশ ও গণমিছিল। শত শত নেতা কর্মীর জমায়েত ঘটে কিছু সময়ের মধ্যেই। শুরু হয় সমাবেশ মাঠ জুড়ে দেখা যায় নেতা কর্মীদের হাতে আতাউর রহমান বাচ্চুর ব্যানার এবং দাড়িপাল্লা।
সমাবেশের শুরুতেই জামায়াত ইসলামীর বিভিন্ন নেতা সহ ১১ দলীয় জোটের নেতাবৃন্দ বক্তব্য রাখেন তাদের বক্তব্যে ফুটে উঠে অবাদ এবং নিরপেক্ষ নির্বাচনের আশা।
১১ দলীয় জোটের নেতারা বলেন আমরা এখানে এসেছি আমাদের এগারো দলীয় জোট মনোনীত সংসদ প্রার্থীকে জয়ী করার জন্য গণসংযোগ করতে ও ব্যালট বিপ্লবের মাধ্যমে তাকে জয়ী করতে এবং কোনো শক্তি যদি নির্বাচন বাঞ্চাল করতে চাই তাদের প্রতিহত করতে আমরা মাঠে আছি এবং থাকবো।
সমাবেশ এবং গণমিছিলে আশা নেতা কর্মীদের বলেন আমরা এখানে আতাউর রহমান বাচ্চুর গণমিছিলে এসেছি দাড়িপাল্লার মিছিলে এসেছি এবং তারা আশা করেন আতাউর রহমান বাচ্চু সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবেন।
সমাবেশে আতাউর রহমান বাচ্চু বলেন টাকা দিয়ে ভোট এবার হবে না এবার সকল অর্থ পেশি শক্তি জনগণের ভালোবাসার কাছে জোয়ারের মতো ভেসে যাবেন এবং তিনি কর্মীদের আরো নির্দেশন দেন।
সমাবেশ শেষে শত শত নেতাকর্মীদের অংশগ্রহণে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু নড়াইল মুচিরপোল গোলচত্বরে এসে এই গণমিছিল সমাপ্ত হয়।
মিছিল শেষে জামায়াত ইসলামী জেলা কার্যালয়ে সাংবাদিকদের বিশেষ স্বাক্ষাতকারে আতাউর রহমান বাচ্চু বলেন জয়ের বিষয়ে ১০০ % এর উপরে যদি কিছু থাকে তাহলে আমি চেষ্টা করতাম সেই আশাটাকে প্রকাশ করার।
