বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম তুললেন সেকেন্দার সেরনিয়াবাত

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) সংসদীয় আসনে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ সেকেন্দার সেরনিয়াবাত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিমের কাছ থেকে সেকেন্দার সেরনিয়াবাতের পক্ষে মোঃ খোকন আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে বরিশাল-১ আসনে জাতীয় পার্টির নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, সেকেন্দার সেরনিয়াবাতের নেতৃত্বে জাতীয় পার্টি এই আসনে শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে।

উল্লেখ্য, বরিশাল-১ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন তৎপরতায় ইতোমধ্যে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে