কুয়াকাটার আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম ফাহিমা আক্তার (২৪)। তিনি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা বলে হোটেল রেজিস্টার সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (দিবাগত রাত) আনুমানিক রাত ১টার দিকে। কুয়াকাটা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘আলীশান’ নামের আবাসিক হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামের এক যুবকের সঙ্গে ফাহিমা আক্তার স্বামী-স্ত্রী পরিচয়ে ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটায় আসেন। তারা আলীশান আবাসিক হোটেলের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন। মঙ্গলবার বিকেল থেকে ওই কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে কক্ষের ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ফাহিমা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, কক্ষের দরজার ভেতরের ছিটকানি লাগানো ছিল। ঘটনার পর থেকে ফাহিমার স্বামী

error: Content is protected !!