মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ) জেলায় চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার দিনাজপুরে মোট ১৮.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার (১২ মার্চ) জেলায় ১.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এ বিষয়ে জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত কয়েকদিন ধরে আকাশে মেঘের আধিক্য থাকায় বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার জেলায় ১৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে আবহাওয়ায় শীতলতা অনুভূত হচ্ছে। তিনি আরও বলেন, আবহাওয়ার এই পরিস্থিতি কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
