পিরোজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায়দের মাঝে চাল বিতরণ

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর: পিরোজপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও গরিব মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে মাহে রমজান ও ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে এ চাল বিতরণ করা হয়। এ সময় অনেক হিন্দু পরিবারকেও এই চাল বিতরণ করতে দেখা যায়।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জহিরুল হক, পৌর জামায়াতের আমির মোঃ এসহাক আলী খানসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
এ সময় চাল বিতরণ সম্পর্কে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জহিরুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই এলাকায় সরকারি চাল বিতরণ করা হয়েছিল। সে সময় অনেক অসহায় মানুষ চাল পায়নি বলে আমরা জানতে পারি। যারা সে সময় চাল পায়নি, তাদের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে আমরা চাল বিতরণের সিদ্ধান্ত নিই। আজ ২ নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে আমরা সেই চাল বিতরণ করছি। ভবিষ্যতেও পিরোজপুর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ ও দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। চাল বিতরণ উদ্যোক্তা মোঃ জাকির হোসেন বলেন, আমরা ২ নং ওয়ার্ডের বাসিন্দা হিসেবে সবসময় দুস্থ ও অসহায় মানুষের পাশে এভাবেই থাকব। শুধু ঈদুল ফিতরই নয়, ঈদুল আজহাসহ সব আনন্দের সময়েই আমি এই এলাকার মানুষের পাশে থাকব। এ সময় স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে তারা বলেন, জামায়াতে ইসলামীর এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও জামায়াত সবার পাশে থাকবে বলে তারা আশা করেন। ২ নং ওয়ার্ডের জামায়াত নেতা জাকির হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা প্রত্যেককে ৮ কেজি করে চাল দেব এবং দুই শতাধিক লোককে আজ চাল দেওয়া হবে।

Leave a Reply

error: Content is protected !!