মুলাদীতে বিএনপি’র দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, গ্রেফতার-০১ আহত-১০

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মুলাদী উপজেলায় স্থানীয় নির্বাচনের আধিপত্যকে কেন্দ্র করে উপজেলা বি্এনপির দুই গ্রুপে সংঘর্ষে উভয় গ্রুপের ১০ জন আহত ও ০১ জন গ্রেফতার হয়। স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলা ও পৌরসভা নির্বাচন কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী আঃ ছাত্তার খান,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (পৌর মেয়র প্রার্থী) কাজী কামাল এর হুকুমে পৌর যুবদলের সাধারন সম্পাদক শাওন হাওলাদার এর নের্তৃত্বে রুহুল আমিন খান, অপু মোল্লা, টিটু, ফার্নিচার কালাম খান, তানভীর প্যাদা, মুন্না হাওলাদারসহ একদল সসঅস্ত্র বাহিনী নিয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিহাব উদ্দিন পেশকার, শুক্কুর খান, ইনু, হুমায়ুন গ্রুপের সমর্থিত পৌর যুবদলের সভাপতি রফিকুল ইসলাম ঢালী ও উপজেলা ছাত্রদলের সভাপতি পৌর (মেয়র প্রার্থী) মহিউদ্দিন ঢালী গ্রুপের উপর হামলা চালাতে গেলে রফিকুল ইসলাম ঢালী গ্রুপের পাল্টা হামলায় ছাত্তার খান ও কাজী কামাল গ্রুপ মাঠ ছেড়ে পালিয়ে যায়। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়। ঘটনা স্থল থেকে পুলিশ একজনকে গ্রেফতার করেন।

Leave a Reply

error: Content is protected !!