মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি : দূর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুন্যের বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১০ মার্চ মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষ হয়ে পরবর্তীতে আলোচনা এবং অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মোহরা কার্যক্রম সম্পূর্ন হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও (ইউএনও) নাহিদা আক্তার এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করীম এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ইয়াকুব আলী,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাবেয়া সুলতানা,উপজেলা নির্বাচন অফিসার হাফিজা খাতুন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন প্রমূখ।
