চাঁদাবাজদের তালিকা প্রকাশের ঘোষণা দিলেন বাঁশখালীর এমপি

বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : বাঁশখালীতে উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত উক্ত বক্তব্য রাখেন- চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের নব নির্বাচিত জামায়াতে ইসলামী দলীয় এমপি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি বলেন- এখনো নিরব চাঁদাবাজি চলছে। কেউ নতুন ঘরবাড়ি ও ভবন করতে গেলেই এই চাঁদা আদায় করা হচ্ছে। কিছু রাঘববোয়াল আড়ালে থেকে এই ঘৃণ্য কার্যক্রম চালালেও আমরা তাদের খোঁজ পেয়েছি। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, নিরবে চাঁদাবাজি চলবে আর জনপ্রতিনিধিরা জনগনের প্রতিনিধি সেজে দায়িত্ব পালন কবর তা হতে পারেনা। চাঁদাবাজি বন্ধ না হলে আগামীতে চাঁদাবাজদের তালিকা প্রকাশ করা হবে বলে উপরোক্ত কথা বলেন।

সভায় তিনি আরও বলেন, আমরা জনগণকে কমিটমেন্ট দিয়ে নির্বাচিত হয়ে এসেছি। জনগনের স্বার্থের বিরুদ্ধে সব কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। চাঁদাবাজি এবং দূর্নীতির ব্যাপারে আমি কখনো আপোষ করবনা। আইনশৃঙ্খলা সভায় আরও বক্তব্য রাখেন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) খালেদ সাইফুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ছরওয়ার হোসাইন চৌধুরী, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিন, পুইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুর রহমান, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাজমা আক্তার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী, সরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আক্তার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল্লাহ, গন্ডামারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গণি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মাবুদ, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, পল্লীবিদ্যুতের ডিজিএম মোহাম্মদ তৌহিদ প্রমুখ।

Leave a Reply