ইন্দুরকানী বাজারে মূল্যতালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা

ইন্দুরকানী বাজারে মূল্যতালিকা না থাকায় দুই ব্যবসায় প্রতিষ্ঠানে জরিমানা।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই মুদি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর একটার দিকে বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় মুদি ব্যবসায়ী রফিকুল ইসলামকে এক হাজার টাকা এবং মুদি ব্যবসায়ী হালিম মাতুব্বরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইন্দুরকানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান রুবেল।
তিনি বলেন, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ইন্দুরকানী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে

Leave a Reply