মানিকগঞ্জে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী শহিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ একরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার মধ্যরাতে জেলার সদর উপজেলার চর বেউথা এলাকায় মো. রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সূত্রে জানা গেছে, নিহত শহিদুল ইসলাম (৩৬)এর বাড়ী শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের যমুনা বাদ।
তিনি মানিকগঞ্জ জেলা জজ কোর্ট-এ আইন পেশায় নিয়োজিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকরাম হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply