নড়াইলে আনন্দ মুখর পরিবেশে ভোট গ্রহণ

আশিকুর রহমান সৌরভ, নড়াইল প্রতিনিধি : সকাল থেকে দীর্ঘ লাইনে সারা দেশের মতো উৎসবমুখর পরিবেশে মাগুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোট ও সাধারণ ভোট অনুষ্ঠিত হচ্ছে। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

নড়াইল ১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর বিশ্বাস খাশিয়াল সম্মেলনি মাধ্যমিক বিদ‍্যালয় সেন্টারে ভোট প্রদান করেন। এবং তিনি ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

নড়াইলের দুটি সংসদীয় আসনে ২৫৮ টি ভোট কেন্দ্র রয়েছে। দুটি আসনে ৬লক্ষ ৮৫ হাজার ১ শত ৪২ জন ভোটার রয়েছেন।

জেলা রিটার্নিং অফিসার ড. মো: আবদুস সালাম জানান প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ‌।

error: Content is protected !!