সিরাজগঞ্জের নিমগাছী এলাকায় বাড়ির গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে গভীর রাতে এক বাড়ির গ্রিল কেটে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। এসময় ঐ বাড়ি থেকে

নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
গত শনিবার রাতে নিমগাছী বাজারের জয়সাগড় রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক দেড় টা থেকে ২টার মধ্যে মো. রফিকুল ইসলাম (উকিল) নামে স্থানীয় এক ব্যক্তির বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। এসময় বাসার সদস্যদের মুখে স্প্রে প্রয়োগ করে সবাইকে অচেতন করে
এরপর প্রায় দুই ঘণ্টা ধরে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে মূল্যবান মালামালসহ নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

ঘটনার দীর্ঘ সময় পর বাড়ির সদস্যরা স্বজ্ঞ্যন হওয়ার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন ও আলামত সংগ্রহ করে। লুট হওয়া মালামালের সঠিক পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে গোলাম কিবরিয়া, অফিসার ইনচার্জ (ওসি), রায়গঞ্জ থানা বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। স্প্রে করে অজ্ঞান করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply