গৌরনদী প্রতিনিধির তথ্যচিত্রে -স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ভোটারদের সাথে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হওয়া গণসংযোগকালে তিনি গৌরনদী পৌরসভার ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের বড় বাড়ি, টিএন্ডটি মোড়, হিজলতলা ও দক্ষিণ পালরী এলাকায় গণসংযোগ করেন। পরে বিকাল ৩টার দিকে তিনি বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে লিফট বিতরণ কার্যক্রমে অংশ নেন।
গণসংযোগকালে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, চাঁদাবাজমুক্ত সমাজ গঠন এবং বাজারগুলোকে করমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাকর্মীরা বলেন, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান একজন সৎ, সাহসী ও উন্নয়নমুখী প্রার্থী। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি বরিশাল-১ আসনের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
