গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ আজ ২৫ জানুয়ারি রবিবার আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহীম, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, গভর্নিং বডি, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহাবুবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব), গৌরনদী, বরিশাল। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা মানব কন্ঠ প্রতিনিধি এইচ এম মাকসুদ আলী সুমন, গৌরনদী ডটকমের সম্পাদক ফাহিম মুরশীদ প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিরাময় হালদার।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় বলে আয়োজকরা জানিয়েছেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
