গৌরনদীর খাঞ্জাপুরে ইতালি প্রবাসী গোলাম কিবরিয়া তালুকদারকে গণসংবর্ধনা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কৃতি সন্তান, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী ইতালি প্রবাসী গোলাম কিবরিয়া তালুকদার (সাংগঠনিক সম্পাদক, ইতালি বিএনপি)-কে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লাবাস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাইনুল ইসলাম মানু। প্রধান অতিথির বক্তব্যে গোলাম কিবরিয়া তালুকদার বলেন প্রবাসে থেকেও তিনি এলাকার মানুষের পাশে ছিলেন এবং আগামীতেও শিক্ষা ও সমাজসেবামূলক কাজে যুক্ত থাকবেন। একই সঙ্গে তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।