গৌরনদীর আশোকাঠী মোল্লাবাড়ীতে বাইতুল ফালাহ্ জামে মসজিদের উদ্যোগে ৩৭তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম

গৌরনদী উপজেলার আশোকাঠী, মোল্লাবাড়ী বাইতুল ফালাহ্ জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ৩৭তম ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বাদ আছর থেকে শুরু হওয়া এ মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান আকবর এবং যুবদল নেতা মোঃ নয়ন, আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি এস মাসুদ রানা, পৌর যুবদল নেতা শাকিল আহম্মেদ, এস এম নয়ন

মাহফিলের প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক পর্যায়ে একাধিকবার স্বর্ণপদকপ্রাপ্ত ক্বারী ও ইসলামী সংগীত শিল্পী, সুমধুর কণ্ঠস্বরের অধিকারী আলহাজ্ব হযরত মাওলানা মুফতী মোহাম্মদ আব্দুল মুনয়িম খান। তিনি ছারছীনা দারুসুন্নাত জামেয়া এ নেছারিয়া দ্বীনিয়ার আরবি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর হৃদয়স্পর্শী বয়ানে উপস্থিত মুসল্লিরা গভীর মনোযোগ সহকারে ধর্মীয় আলোচনা শ্রবণ করেন।

বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন তরুণ উদীয়মান বক্তা মুহাম্মাদ ওমর ফারুক আল খালিদ সাইফুল্লাহ, ইমাম ও খতিব, আশোকাঠী মোল্লাবাড়ী বাইতুল ফালাহ্ জামে মসজিদ। তাঁর প্রাঞ্জল বক্তব্য মাহফিলে ভিন্নমাত্রা যোগ করে।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজক কমিটি মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।