গৌরনদীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গৌরনদী থানা শাখার থানা সম্মেলন শুক্রবার (৯ জানুয়ারি) বাদ আছর আইএবি উপজেলা কার্যালয়, টরকী বন্দরে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে থানা শাখার সভাপতি এইচ এম সাব্বির হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি রাসেল সরদার মেহেদী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ ফাইজুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মিরাজুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মোফাজ্জল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী পৌর শাখার সভাপতি ওবাইদুল হক নবী মিঞা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আসাদুল্লাহ, সেক্রেটারি হাফেজ মাওলানা এমদাদ হুসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আল আমিন হোসাইন, জাতীয় শিক্ষক ফোরাম গৌরনদী উপজেলা শাখার সভাপতি এ.এস.এম. মুহিব্বুল্লাহ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মদ আরিফ গোমস্তা।

বক্তারা বলেন, আদর্শিক ছাত্র আন্দোলনের মাধ্যমে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত করে সমাজ সংস্কার ও দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার আহ্বান জানান।