বরিশাল জেলার গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গৌরনদী উপজেলার ঈমাম ও খতিবদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা ২৬ শে ডিসেম্বর শুক্রবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এসময় মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার।
বিশেষ অতিথি হিসেবে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো.তারিক হাসান রাসেল। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক কাজী বায়েজিদ রনি সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ঈমাম ও খতিব উপস্থিত ছিলেন।
আয়োজিত মতবিনিময় সভায় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম তার বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেন কোন ভাবেই প্রশ্নের সম্মুখে না পড়তে হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং নির্বাচন যেন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় তার জন্য সবাইকে নিজ নিজ দায়িত্বে সৎ থাকার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে
গণভোট সম্পর্কে প্রান্তিক পর্যায়ের সকলকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন
