এস এম শাহ আলম স্টাফ রিপোর্টার : সৌদি আরবের বাদশার উপহার হিসেবে সারাদেশে খেজুর এসেছে ১২,৫০০ এরমধ্যে বরিশাল জেলার জন্য মোট বরাদ্দ ২৩৪ কার্টুন খেজুর সেখান থেকে মেহেন্দিগঞ্জ উপজেলা পেয়েছে ৩৪ কার্টুন খেজুর। আজ ১২মার্চ সকাল দশটায় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিয়াজুর রহমান বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে খেজুরগুলো বিতরণ করেছেন।এতিম শিক্ষার্থীরা ও মসজিদের ইমামরা খেজুর পেয়ে অত্যান্ত খুশি হন। মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাট আসনের প্রতিমন্ত্রী জনাব রাজীব আহসানের জন্য দোয়া প্রার্থনা করেন । এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ বিএনপি’র আব্বায়ক গিয়াস উদ্দিন দীপেন জমাদ্দার। উপজেলা নির্বাহী ও অফিসার রিয়াজুর রহমানকে মসজিদের ইমাম মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা কৃতজ্ঞতা জানান।
মেহেন্দিগঞ্জে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের ভিতর শিক্ষার্থীর ভিতর খেজুর বিতরণ
