নেছারাবাদ উপজেলার বিএনপি নেতা মাহামুদুল হাসান (বাবু) ইন্তেকাল করেন

বদরুজ্জামান (সুজন বাহাদুর) নেছারাবাদ উপজেলা: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের কৌরি খাড়া গ্রামের মিয়ার হাট বেপারী বাড়ির বাসিন্দা, মরহুম আব্দুল খালেকের জ্যেষ্ঠ পুত্র, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ ওয়াহিদুজ্জামান ওহিদের চাচাতো ভাই এবং নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মাহামুদুল হাসান (বাবু) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (রাত) আনুমানিক ৯টার দিকে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল ১০ই মার্চ মঙ্গলবার জোহর নামাজের পর নেছারাবাদ উপজেলার ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে এলাকাবাসী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!