বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও মহড়া অনুষ্টিত হয়। মঙ্গলবার (১০ মার্চ) বাঁশখালী উপজেলা প্রশাসনেের আয়োজনে, বাঁশখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং সেভ দ্য চিলড্রেন ও ইয়ং পাওয়ার ইন স্যোশাল এ্যাকশন (ইপসা)র সহযোগিতায় উপজেলা পরিষদের মাঠে র্যালী ও মহড়া অনুষ্টিত হয়। “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব
তারুন্যের বাংলাদেশ গড়ব ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে প্রথমে র্যালী অনুষ্টিত হয় এরপর বাঁশখালী ফায়ার স্টেশন কর্মকর্তাদের নেতৃত্বে অগ্নি নির্বাপক বিশেষ মহড়া করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। এসময় উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ ওমন সানি আকন, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোঃ নুরুল ইসলাম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাজীব কুমার দাশ, বাঁশখালী ফায়ার স্টেশন অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন মানিক,নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা সিপিপির সমন্বয়কারি ও সংবাদকর্মী কল্যাণ বড়ুয়া, উপজেলা সিপিপির কার্যালয়ের অপারেটর মিঠু কুমার দাশ , ইপসার সহকারি প্রজেষ্ট অফিসার মুহাম্মদ এনামুল ইসলাম, বেলায়েত হোসেনসহ বাঁশখালী থানা পুলিশ, সিপিপির স্বেচ্ছাসেবক, ইয়ং পাওয়ার ইন স্যোশাল এ্যাকশন (ইপসা)র স্বেচ্ছাসেবক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
