মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধায় বাংলাহিলি বাজারস্থ পত্রিকাটির নিজস্ব কার্যালয়ের সামনে মনোরম পরিবেশে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও সাংবাদিকরা অংশ নেন।
সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম মন্ডল, অধ্যাপক মোঃ এরফান আলী, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নায়াল আবেদীন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন ও মোঃ ওয়াহেদুর রহমান রিপন, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ শাহ আলম মন্ডল, সীমান্ত শিখা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন, হাকিমপুর নারী উদ্যোক্তার সাধারণ সম্পাদক মোছাঃ হামিদা আকতারসহ ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। ইফতারের আগে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া পরিচালনা করেন সাংবাদিক হাফেজ মোঃ শহিদুল ইসলাম। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
