সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বোনের ইন্তেকাল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও My TV-এর প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার বোন বিউটি হক (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার ভোরে খুলনা জেলার দৌলতপুর উপজেলার দক্ষিণ পাবলা এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

যোহরের নামাজের পর দক্ষিণ পাবনা সবুজ সংঘ ক্লাব মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে গোয়ালখালী মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, গৌরনদী প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ খুলনার সাংবাদিক।

Leave a Reply

error: Content is protected !!