আদি বগুড়া মুসলিম দই ও মিষ্টান্ন ভান্ডার-এর মাঠায় মেয়াদ উত্তীর্ণের অভিযোগ

আদি বগুড়া মুসলিম দই ও মিষ্টান্ন ভান্ডার-এর মাঠায় মেয়াদ উত্তীর্ণের অভিযোগ

গৌরনদীতে ইফতারকালে হোটেলে সরবরাহ, ভোক্তা অধিকারে অভিযোগের পরামর্শ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম: বরিশালের গৌরনদীতে ইফতারকালে সরবরাহ করা মাঠায় মেয়াদ উত্তীর্ণ পণ্যের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে আদি বগুড়া মুসলিম দই ও মিষ্টান্ন ভান্ডার।

গতকাল ইফতারের সময় ভুরঘাটা এলাকার আল-মদিনা হোটেলে মাঠা অর্ডার করলে হোটেল বয় মুসলিম মাঠা সরবরাহ করেন। বোতলের লেবেল পরীক্ষা করে দেখা যায়, কোনো কোনো বোতলে মেয়াদ উত্তীর্ণের তারিখ অতিক্রান্ত, আবার কিছু বোতলে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখই নেই। এ বিষয়ে হোটেল ম্যানেজারকে অবহিত করলে তিনি জানান, আজকেই মাল রাখা হয়েছে। গৌরনদী থেকে সরবরাহ দেওয়া হয়েছে। পরে সরবরাহ সংক্রান্ত মেমো যাচাই করে দেখা যায়, পণ্যটি গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা, টরকী হযরত দৌত মল্লিক মাজারের পিছনে কাসারু বাড়ি স্কুল সংলগ্ন কারখানা ও সিসিডিবি মার্কেট, ইসলামী ব্যাংক এটিএম বুথ সংলগ্ন গৌরনদী বাসস্ট্যান্ডের শোরুম থেকে এসেছে বলে উল্লেখ রয়েছে। অভিযোগকারী প্রতিষ্ঠানটির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। দোকানে দায়িত্বরত বিক্রয়কর্মী ইমন বলেন, আমি কিছু জানি না, মালিক জানেন। এদিকে, শোরুমের ফ্রিজে সংরক্ষিত দইয়ে শ্যাওলার উপস্থিতিও দেখা গেছে।

এ বিষয়টি গৌরনদী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শঙ্কর কুমার দাসকে জানানো হলে তিনি বলেন, আমি জানি, তাদের কারখানা কসবা, সাংবাদিক পরিচয় জানা সত্বেও তিনি আবার প্রশ্ন করেন। আপনার বাড়ি কই? আপনার বস কে? পরিচয় জানার পরে বলেন। আমার অজান্তে কিছু হয়ে থাকলে সেটা আমার নলেজে নেই। আমি সাপ্তাহ একদিন পরিদর্শনে যাই।
আপনি অভিযোগ করেন আমরা আপনাকে পুরুস্কৃত করবো। ছবি তুলে ভোক্তা অধিকারে অভিযোগ করুন। প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযোগকারীকে পুরস্কৃত করা হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সচেতন মহল দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!